নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার-কাভার্ডভ্যানের সংঘর্ষে বিশ্বজিত (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিত বেলানগর এলাকার ফ্রার্মেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বজিতসহ আরও দুজন শনিবার সকালে একটি প্রাইভেটকার দিয়ে নরসিংদী ভেলানগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিত মারা যান। এ সময় দুই যাত্রী গুরুতর আহত হন।
আড়াইহাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর জানান, পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে। তবে উভয় গাড়ির চালক পলিয়ে গেছে। আহতদের উদ্ধার করে মাধবদী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএইচ





