হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশনের লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী একপ্রেস শায়েস্তাগঞ্জ ষ্টেশনের কাছাকাছি এসে পৌঁছলে ওই ট্রেনের নিচে কাটা পড়েন ওই অজ্ঞাত ব্যাক্তি। তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ায় স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারছেন না।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ লাশ রেললাইন থেকে অপসারণ করার পর পুনরায় রেল যোগাযোগ শুরু হয়। শায়েস্তাগঞ্জ ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল জি আরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ইআর





