প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৬ জুন) বঙ্গভবনের দরবার হলে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ যোগ দেন। এছাড়াও অংশ নেন রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানমসহ পরিবারের সদস্যরা।

ইফতারে মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, আইনজীবী, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।

এমআর