ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ (০৬ ডিসেম্বর) রোববার ভোরে দুর্ঘটনা এড়াতে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এতে করে ওই ঘাট এলাকায় আটকা পড়ে আছে কয়েকশ যানবাহন। যাত্রী ও যানবাহন বোঝাই করে দুই ঘাটের পন্টুনে আটকে আছে রুটের ফেরিগুলো।
বিআইডব্লিউটিসির দোলতদিয়াঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল ৮টার দিকে ফেরি চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। এই কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ওই রুটে ১৫টি ফেরি রয়েছে।
ফেরি বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে পণ্যবাহী কয়েকশ যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা যানবাহনগুলো পারাপার করা যাবে বলে আশা করছি।
এমবি





