চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১৫৬ লিটার চোলাই মদ ও ২০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীসহ ৯৮জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামী ১৫জন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ৭৮জন।

এছাড়া লোহাগাড়া থানা এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এমকে