বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন হাট মোড়ে সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।

এদিকে নাশকতার আশঙ্কায় ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৬ বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।

ইআর