জামায়াতের ছয় কর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এদের মধ্যে জামায়াতের ছয় কর্মী রয়েছে।
জেএ





