রাজধানীর বংশালে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সোহাগ বংশালের কসাইটুলি এলাকায় একটি বোতলের দোকানে চাকরি করতেন। এর পাশাপাশি রাতে শ্রমিক হিসেবে অন্য জায়গায়ও কাজ করতেন।
রোববার দিবাগত রাতে বংশাল মুকিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রলি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





