শিশুপুত্র ছাওয়াদ দেওয়ান (৫) হত্যায় ঘাতক বাবা জুলহাস দেওয়ানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

রোববার সকালে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ চরমুক্তারপুর গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শহরের জুবলি রোডে এসে শেষ হয়। পরে  প্রেসক্লাবের সামনে থেকে মেথরপট্টি মোড়ে মানববন্ধন করে। এদিকে, ছাওয়াদ হত্যার বিচারের দাবিতে শতাধিক পোস্টার অপসারণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে শহরের উপকন্ঠ চরমুক্তারপুর গ্রামে ঘাতক বাবা জুলহাস দেওয়ানের লোকজন পোস্টারগুলো বিভিন্ন পাকা দেয়াল ও বাড়িঘর থেকে ছিঁড়ে ফেলে দেয়।

শহরের উপকন্ঠ চরমুক্তারপুর গ্রামে বাসিন্দা ঘাতক বাবা জুলহাস দেওয়ান সোমবার শিশুপুত্র ছাওয়াদকে হত্যা করার পর লাশ গুম করেন। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকার একটি ডোবা থেকে শিশুপুত্র ছাওয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।

জেআই