দিনাজপুর সদর উপজেলার ভবানিশাহ্ মোড় এলাকায় একটি লেপ-তোশক ও তুলা বোঝাই ট্রাক্টরে (ভটভটি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে ট্রাক্টরটিতে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ট্রাক্টরের চালক-হেলপার বিশ্রামে ছিলেন।

শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানিশাহ্ মোড় এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে লেপ-তোশক ও তুলা বোঝাই একটি ট্রাক্টর (ভটভটি) যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর ভবানিশাহ্ মোড় এলাকায় এর চালক-হেলপার বিশ্রাম নেন।

এক পর্যায়ে চালক নিপুণ চন্দ্র (৩০) ও হেলপার মামুন (২৪) প্রচ- তাপের মুখে চিৎকার করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

তিনি জানান, খবর পেয়ে দ্রুত দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আনিসুর রহমান।

গাড়ি চালক নিপুণ বলেন, হঠাৎ কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। এতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের।

এসএইচ