মেহেরপুরের মুজিবনগরে সুলেখা খাতুন (৩২) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কেদারগঞ্জ বাজারের পাশে একটি আম বাগান থেকে শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুলেখা খাতুন মুজিবনগর উপজেলার ভবের পাড়ার মৃত আমান উল্লার মেয়ে।
সুলেখার মা রাহেলা খাতুন জানান, তার মেয়ে সুলেখা দীর্ঘদিন ধরে ঢাকায় একটি গার্মেন্টেসে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তার মেয়ে বাড়িতে আসেন। কি কারণে সুলেখা আত্মহত্যা করেছেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমই





