ঝিনাইদহে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় ছয়টি উপজেলা থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশ কন্ট্রোলরুমের দায়িত্বরত সদস্য শিহাব উদ্দিন জানান, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে পাঁচজন, সদর উপজেলা থেকে ছয়জন, শৈলকুপা থেকে পাঁচজন, কালীগঞ্জ থেকে আটজন, কোটচাঁদপুর থেকে চারজন ও মহেশপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমকে