রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি স্কুল মাঠে রাখা নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে মো. সুমন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুমনের ঠিকানা জানা যায়নি।
অপর শ্রমিক হাসান জানান, সকালে নির্মাণাধীন ওই ফ্লাইওভারের সরঞ্জাম সরানোর সময় সুমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।
এমআইএস





