বাংলা সাহিত্যের অন্যতম কবি, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক ও বহু ভাষাবিদ মনিরউদ্দীন ইউসুফের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার। আগামী ১৩ ফেব্রুয়ারি কবির ১০২তম জন্মদিনও।
ইরানের জাতীয় কবি ফেরদৌসী রচিত বিশ্ব সাহিত্যের অমর মহাকাব্য ‘শাহনামা’র অনুবাদকরূপে কবি ইউসুফ স্মরণীয় হয়ে আছেন।
এই বরেণ্য সাহিত্যিকের বহুল পঠিত গ্রন্থগুলোর মধ্যে বাংলায় প্রথম গজলকাব্য ‘বেতস পাতা জলের ধারা’, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘পনসের কাঁটা’, গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব’, ‘ছোটদের ইসলাম পরিচয়’ ও ছড়াসংকলন-‘চলো যাই ছড়ার দেশে’ এবং আজীবনী ‘আমার জীবন আমার অভিজ্ঞতা’সহ বহুল পঠিত উল্লেখযোগ্য গ্রন্থ।
সাহিত্যে মূল্যবান অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ নানাবিধ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। মরহুম স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামসহ দেশের নানাবিধ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন আলাদা কর্মসূচি প্রণয়ন করছে।
আগামীকাল শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যানে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম-খানা এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
একইদিন বাদ জু’মা কবির পৈতৃকবাড়ি কিশোরগঞ্জের বৌলাই সাহেব বাড়ি জামে মসজিদ ও বৌলাই চৌরাস্তা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
জারিফ/এমবি





