ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর আউশিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, উপজেলার চর আউশিয়া গ্রামের মক্কেল আলী ও সিরাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল-শড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ সংঘর্ষ থামাতে শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

এমএম