ঝিনাইদহের শৈলকুপায় সরকারি নির্দেশনা অম্যান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খানকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।

শৈলকুপা উপজেলা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শৈলক‚পা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম করোনা মহামারী প্রতিরোধ ও করনীয় এবং ত্রাণ বিতরণ সংক্রান্ত সভা আহবান করেন। এ সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা জন স্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসনের জরুরী মিটিং ছিল। সেখানে উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান অংশগ্রহণ করেনি। জরুরি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে এ দু’জন কর্মকর্তা বলেন, মিটিংয়ের বিষয়ে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি।

ঝিনাইদহ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব জানান, করোনা পরিস্থিতিতে কর্মস্থলে না থাকায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তাদেরকে শোকজ করেছেন। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঝিনাইদহ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব কর্মস্থলে উপস্থিত না থেকে গাইবান্ধায় ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চুপিসারে ঝিনাইদহে আসেন। তাকে জেলা শিক্ষা অফিসেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।

এএস