ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল হাকিমকে (৭০) গ্রেফতার করতে ছয় গাড়ি নিয়ে তার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবির সদস্যরা। পুলিশ জানায় হত্যা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাত দেড়টার দিকে তাকে ঘুম থেকে উঠিয়ে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রোববার রাত দেড়টার দিকে জেলা শহরের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথদল তাকে গ্রেপ্তার করে।
ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আব্দুল হাকিমকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ ও বিজিবি।
“হরতাল অবরোধে নৈরাজ্য সৃষ্টি, মাওলানা সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের দিন সহকারী প্রিসাইডিং অফিসারকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে।”
ওসি বলেন, এতোদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। রাতে তার বাসায় অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন বলেন, “রাত দেড়টার দিকে পুলিশ ও বিজিবির ছয়টি গাড়ি বাসার চারদিকে ঘিরে ফেলে। পরে ওসির নেতৃত্বে বাড়িতে ঢুকে তারা আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।”
এএইচ





