সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালু করা গেলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। তার মতে, দেশের মানুষ দ্রুত বিচার প্রত্যাশা করে। প্রতিটি থানায় যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো যায়, তাহলে বিভিন্ন বিষয় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

আলী হোসেন ফকির বলেন, পুলিশকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যেও কাজ করা হচ্ছে। একই সঙ্গে মব সন্ত্রাসে জড়িতদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এ কে এম আওলাদ হোসেন (অতিরিক্ত আইজিপি, প্রশাসন), মো. আকরাম হোসেন (অতিরিক্ত আইজিপি, অর্থ), খোন্দকার রফিকুল ইসলাম (অতিরিক্ত আইজিপি, ক্রাইম অ্যান্ড অপারেশনস), মোসলেহ উদ্দিন আহমদ (অতিরিক্ত আইজিপি, লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এবং সরদার নূরুল আমিন।

এস