দিনাজপুরের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাকচাপায় পোর্ট শ্রমিক বাবলু (২৫) নিহত হয়েছে। ওই ঘটনায় বন্দরের অভ্যন্তরে লোড আনলোড বন্ধ রেখেছে শ্রমিকরা।
মঙ্গলবার বিকাল ৫ টায় পানামা পোর্ট অভ্যন্তরে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৪- ১৬৪৩ ) ভারতীয় পন্যবাহী ট্রাকের পিছনে পার্কিং করার সময় মাঝখানে চাপা পড়ে শ্রমিক বাবলু ঘটনাস্থলেই নিহত হয়। নিহত বাবলু হিলি বন্দর এলাকার নওপাড়া গ্রামের মোজা আলীর ছেলে।
শ্রমিক নুর আলম জানায়, হিলি পানামা পোর্ট অভ্যন্তরে হেলপার দ্বারা গাড়ী চালানোর কারণেইনে অনেক শ্রমিককেই অকালেই প্রাণ দিতে হয়েছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





