মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকার রুমী সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার ও কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আরো ৫ জন মারা গেছেন। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন মোট ৬জন।
গতকাল সোমবার ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান পার্শ্ববর্তী জুলনাশ সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন।
এ ছাড়া গুরুত্বর আহত ৫জনকে সাভার এনামে ওঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেসেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার পাঁচজন মারা যায়।
মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪০), নালী গ্রামের বাবু মিয়ার ছেলে লেবু মিয়া (৪০) ও দৌলতপুর উপজেলার কাকনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে পাখি হোসেন (৪০), শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের মৃত জলিল মাদবরের ছেলে মাসুম হোসেন (৪৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তর গ্রামের সোহাগ মাস্টারের ছেলে সালাউদ্দিন (৩৫)। হতাহতরা সবাই রুমী ফিলিং স্টেশনের কর্মচারী ও পরিবহন শ্রমিক বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনের কম্প্রেসর কক্ষে বিস্ফোরণ ঘটে এবং ওই কক্ষের ছাদ উড়ে গিয়ে আগুন ধরে যায়।
পথচারী, গ্যাস নিতে আসা গাড়ির চালক ও সহকারী এবং ওই সিএনজি স্টেশনের কর্মচারীসহ অন্তত ১০ জন ওই বিস্ফোরনে দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিষ্ফোরনের ঘটনায় ঘিওর থানার এস আই মনোয়ার বাদী হয়ে ফিলিং ষ্টেশনের মালিক আব্দুর রহিম খান ও ম্যানেজার সেলিম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এসএইচ





