ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা আক্তার (৬৫) নামে এক নারী মারা গেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। নিহত ফাতেমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।
হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে ডেঙ্গুজ্বর নিয়ে ফাতেমা ময়মনসিংহ মেডিকেলের ১২ নম্বর ওয়ার্ডে মেডিসিন বিভাগে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন একজন। আর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন।
এমবি





