যশোরের বেনাপোলে ৩০০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
মঙ্গলবার(২৩ জুন) রাত ৯টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের ছোট আঁচড়া গ্রাম থেকে তাকে করা আটক হয়।
তিনি বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের সামছুর রহমানের ছেলে।
যশোর র্যাব-৬ এর কর্মকর্তা এসপি জিয়ারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনিরুলের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমকে





