ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমকে (৫৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম ওই ইউনিয়নের ভিটেশ্বর গ্রামের মৃত নবিজ উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ বলেন, নাশকতার পরিকল্পনা করছে এমন আশংকায় নলডাঙ্গা বাজার থেকে রেজাউল করিম আটক করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাংচুরের মামলা রয়েছে।
কেএইচ





