চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের বাসা লক্ষ্য করে ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ১২টার দিকে নগরীর চকবাজার থানার বাদশা মিয়া সড়কের একটি ভবনের তৃতীয় তলায় তার ফ্ল্যাট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার পরপরই পুরো ভবনে ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডা. শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, রাতে ছাত্রলীগের নামে স্লোগান দিয়ে ৫০/৬০ জন তার বাসায় এ হামলা করে। তবে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন বলে জানান।
জেএ





