মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে চোরাচালানীদের ধাওয়া করে ওয়ান শুটারগান ও এক কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব।
শনিবার সকাল ১০টায় র্যাব-৬ গাংনী ক্যাম্পে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল কুমার রায় জানান, শুক্রবার রাত দেড়টায় র্যাবের একটি টহল দল করমদি গ্রামের সড়কে অবস্থান করছিল। এ সময় ওই গ্রামের বহুলপাড়ার সড়কে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেখতে পান র্যাব সদস্যরা। তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার কিংবা শনাক্ত হয়নি।
কেএইচ





