জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানায় বিজিবি কর্তৃপক্ষ।

এছাড়া চুয়াডাঙ্গা সীমান্তের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৭শ ৫০ কেজি ইউরিয়া সার, ফেনসিডিল এবং ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা । তবে চোলাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেআই