বেনাপোলের দৌলতপুর-গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার পিস যৌন উত্তেজক এনাগ্রা র্ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা।

বুধবার দুপুর ১:৩০ টার সময় বেনাপোলের দৌলতপুর-গাতিপাড়া মাঠ থেকে এনাগ্রার এ চালানটি আটক করা হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রহিম জানান, একটি মাদকের চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি।

এ সময় দৌলতপুর বিওপির একটি টহল দল বুধবার দুপুরে বেনাপোলের দৌলতপুর- গাতিপাড়া মাঠে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরে সেখানথেকে ২ হাজার পিস ভারতীয় এনাগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬,০০,০০০/- টাকা বলে বিজিবি জানায়।

এসএইচ