দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে ময়মনসিংহে মিছিল করেছে ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এর হরতাল ডাকা হয়েছে।

মঙ্গলবার সকালে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান সুজন, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ।

এআর