যশোরের বেনাপোলে ৭ পিস ইয়াবাসহ মামুন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওই গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বেনাপোলের কাগজপুকুর গ্রামে মাদকের একটি চালান বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।পরে তার জামার পকেট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমানবলেন, এ ব্যাপারে মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





