ট্রাকভর্তি বিপুল সংখ্যক ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন সদস্যরা।

বিজিবি ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের নতুনহাটে অবস্থান নেয়। এ সময় বেনাপোলের দিক থেকে আসা একটি ট্রাক থামার নির্দেশ দেয়া হয়। পরে ট্রাক থেকে ৬৪ বেল ভারতীয় শাড়ি, থ্রিপিস ও শাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কাপড়ের মধ্যে তিন হাজার পিস শাড়ি, ৫০০টি থ্রিপিস এবং এক হাজার ১৫০টি শাল রয়েছে। কাপড়সহ ট্রাকের মূল্য প্রায় তিন কোটি সাড়ে ১২ লাখ টাকা।

ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৯২) চালক আনোয়ারকে আটক করেছে বিজিবি।

কেএইচ