বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকবাহী মাইক্রো খাদে পড়ে মো. কবীর হোসেন নামে এক পর্যটক নিহত এবং ১০জন আহত হয়েছে।
রোববার রাতে জেলার শৈলপ্রপাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার বনানী থেকে আসা পর্যটকবাহী একটি মাইক্রো জেলার নীলগিরি পর্যটন স্পটে ভ্রমণ শেষে রাত সাড়ে ১১ টার দিকে বান্দরবান শহরে ফেরার পথে শৈলপ্রপাত এলাকায় খাদে পড়ে যায়।
এ সময় পর্যটক কবীর ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান বনানী টিএসও’র কড়াইল টিএন্ডটি কলোনিতে। তার পিতার নাম আহাদ।
এসময় মাইক্রোতে থাকা রানা, আকতার, জিহাদুল ইসলাম, জুবায়ের,বিল্লাল ও সুমনসহ ১০ পর্যটক আহত হন।
আহতদের দমকলকর্মীরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।
এসএইচ





