যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তে ২৩ বিজিবির সদস্যরা শুক্রবার ও শনিবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়া ও আসার সময় ২২জন পুরুষ,১৬ জন মহিলা ও ৭জন শিশুকে আটক করেছে।কিন্ত কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন জানান,হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজো আর এই সময় কিছু লোক ভারতে যাবার চেষ্টা করে আবার অনেকে বাংলাদেশে আসার চেষ্টা করে।

শুক্রবার ও শনিবার দু দিনে পুটখালি পশ্চিম পাড়া ও চরের মাঠ এলাকা দিয়ে ভারতে যাওয়া ও আসার সময় ৪৫ জন কে আটক করা হয়েছে।তাদের বাড়ি নড়াইল,ফরিদপুর,বরিশাল,ঢাকা,চিটাগাং,যশোর ও খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায়।

আটকদের কে অবৈধ অনুপ্রবেশ আইনের ১১ সি ধারা মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এসএইচ