আগামী ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় দশম সংসদের তৃতীয় অধিবেশন আহবান করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এই অধিবেশন আহবান করেছেন।

সোমবার জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতেজানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের এ আহবান জানিয়েছেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর