বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত লালমনিরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার আদিব।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিগত হরতাল ও অবরোধের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ রয়েছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





