সিরাজগঞ্জে ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আফসার আলী (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সলঙ্গা থানার কুচিয়ার বিল ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফসার আলী বাঙ্গালা ইউনিয়নের বারইগাঁতী গ্রামের বাসিন্দা ও পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল শেষে শিক্ষক আফসার আলী মোটর সাইকেল নিয়ে তাড়াশের বাড়িতে ফিরছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার হরিণচড়া বাইপাস পশ্চিম কুচিয়ার বিল ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





