বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার নির্বাহী কমিটির অর্থ-সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
আগামী ৪ জুন নির্বাচনে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছৈয়দ আলম এর পক্ষে প্রকাশ্যে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় ও বিএনপির একক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের শৃংখলা ভঙ্গের অভিযোগ থাকায় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, জালিয়াপালংয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীয় নৌকা প্রার্থী এসএম ছৈয়দ আলম বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এসএম শাহ আলমের আপন বড় ভাই। তাই ভাইয়ের পক্ষে কাজ করায় দল থেকে বহিষ্কৃত হতে হল সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থ সম্পাদক এসএম শাহআলমকে।
এ ব্যাপারে জানতে চাইলে, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এসএম শাহ আলমকে বহিষ্কারের কথা স্বীকার করেন।
এমআইএস





