নড়াইল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪২ জনকে আটক করেছে।

বুধবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এদের মধ্যে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় ছাত্রশিবিরের নড়াইল পৌরশাখার শিক্ষা বিষয়ক সম্পাদক নড়াইল সদরের বরাশুলা গ্রামের রবিউল ইসলাম (২২), জামায়াতকর্মী কোমখালী গ্রামের বাকি বিল্লাহ (৪৫) ও বিএনপি কর্মী নড়াগাতী থানার কাঠাদুরা গ্রামের এনামুল খানকে (৩০) আটক করা হয়।

এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও অভিযোগে নড়াইল সদর থানায় ৮ জন, লোহাগড়া থানায় ১৩ জন, কালিয়া থানায় ৮ জন এবং নড়াগাতী থানায় ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এসএইচ