যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৫ আগস্ট (মঙ্গলবার) রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকা নারায়ণগঞ্জের বাবুলের ছেলে অমিত বিশ্বাস(২২),মিরপুর-১১ এর এলাকার বাবুলের ছেলে রবিউল(২০), গোপালগঞ্জের সুভাসের স্ত্রী শিখা ঢালী(২৮), রুস্তমের ছেলে শাকিল(৩৫), রংপুরের পঙ্কজের স্ত্রী শিউলী(১৮), নড়াইল কালিয়ার অসীম বিশ্বাসের স্ত্রী মিরিদোলা(৩০) ও তার ছেলে প্রসাদ(০৯)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান প্রতিবেদককে বলেন, পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





