জেলার সদর উপজেলার জকসিন উত্তর বাজারের চারটি দোকানঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। ঘটনাটি সোমবার গভীর রাতে ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল ফারাহ জানান, রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই একটি ফার্নিচার, একটি রড-সিমেন্ট, একটি লেপ-তোষক ও একটি ওয়ার্কশপের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে যায়।

পুড়ে যাওয়া রড-সিমেন্ট দোকানের মালিক সৈয়দুর রহমান অভিযোগ করেন, ‘শক্রতার কারণে দুর্বৃত্তরা আগুন দিতে পারে। এছাড়া সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।’

জেআই