ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গলায় ফাঁস দিয়ে মৃণাল কান্তি দাস (৪৫) নামে এক প্রভাষক আত্মহত্যা করেছেন।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে উপজেলার আলমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।

নিহত মৃণাল কান্তি দাস আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আলমনগর এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন মৃণাল। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে স্ত্রীকে অন্য ঘরে পাঠিয়ে নিজের ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। এরপর ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মৃণাল।

তিনি আরও জানান, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমবি