করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৪২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নারী ১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৭৭৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ২২০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৩৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৬২০টি। এখন পর্যন্ত ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৮ দশমিক ৯৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ১৫ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৮ শতাংশ।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ওপরে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৩৭ জন। চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৪৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এমবি