মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যোথি বেগম (২১) নামে এক বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বালিয়াটি জাদিরবাড়ির পাশে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানান।

নিহত যোথি বেগম রশিদপুর গ্রামের বিজিবি সদস্য ওয়াসেল চৌধুরীর স্ত্রী।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ