রাজধানীতে অননুমোদিত ভেজাল আইসক্রিম কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয় বলে টাইমন্উজবিডিকে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল।

তিনি জানান, র‌্যাব-২ এর একটি দল ভ্রাম্যমাণ আদালত নিয়ে ১৪৯ পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় মারিয়া আইসক্রিম কারখানায় অভিযান চালাচ্ছে। কারখানাটির বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমতি ছাড়া ভেজাল আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।

এমআর