২০২১ সালের জুন মাসের মধ্যে দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, আমি তো আসলে মরেই গিয়েছিলাম। অনেকটা অলৌকিকভাবে ফিরে এসেছি। দেশের জন্য আরও কাজ করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুর কাজের আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আর বাস্তব কাজের অগ্রগিত ৮৪ শতাংশ।
দ্রুত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘২০২১ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই। তবে পদ্মা নদী খুবই আনপ্রেডিক্টেবল (অননুমেয়)।
একইসঙ্গে নদীতে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে করে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। সিডিউল অনুযায়ী কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে।
এএস





