রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার বিকালে নগরীর আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীদের একত্রিত করার জন্য জয়নাল আবেদিন আদর্শপাড়ায় আসেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। 

 তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

এমকে