নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অন্যতম আসামি র্যাবের কর্মকর্তা ল্যান্স নায়েক বিল্লাল হোসেন শনিবার কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার কয়েদি নং- ২৫৮৮/১৪।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিল্লাল হোসেনের ভাগিনা আরিফ বলেন, শনিবার দুপুরে বিল্লাল হোসেন নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত কারারক্ষী মঞ্জু তাকে বাঁচায়।
পরে কারারক্ষী মঞ্জু ও নুরুল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





