চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ইজতেমায় যোগ দিতে যাচ্ছিল। তারা জানায়,রাত সাড়ে দশটার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে  প্রচণ্ড ভিড় ছিল, যাদের বেশির ভাগই ইজতেমায় যোগ দিতে যাচ্ছিল।
ট্রেনটি তেঁজগাও রেলস্টেশন পেরিয়ে আসলে সেখানে একজন পড়ে যায়,নাখালপাড়া রেলগেটের কাছে একজন ও অপর একজন মহাখালীর কাছে পড়ে। নাখালপাড়ায় পড়া ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজনের একজনকে মেট্রোপলিটন হাসপাতালে ও অপরজনকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে রেলের নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে।
ঢাকা,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ