প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করতে আমি এই পরিদর্শনে এসেছি। ২২ জুন বিকাল সাড়ে তিনটায় আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি: (সিইউএফএল) পরিদর্শনের সময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদীর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিইউএফএলের যন্ত্রপাতিগুলো অনেক পুরোনো হওয়ায় আশানুরূপ উৎপাদন করা যাচ্ছে না। যে পরিমাণ গ্যাস খরচ হয় তার তুলনায় সার উৎপাদন অনেক কমে গেছে। এজন্য আমি কিছু এক্সপার্ট নিয়ে এসেছি। তাদের পরামর্শে সিইউএফএল, বিসিআইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কারখানায় উৎপাদন বৃদ্ধি ও ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করা হবে।

পরিদর্শন শেষে তিনি সিইউএফএলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে শিল্পমন্ত্রী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে দুপুরের খাবার খান।

সিইউএফএল পরিদর্শন শেষে মন্ত্রী দেশের একমাত্র ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারকারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় শিল্পমন্ত্রী সিইউএফএলের ইউরিয়া ও অ্যামোনিয়া প্লান্ট ঘুরে দেখেন। এসময় সিইউএফএলের এমডি মিজানুর রহমান কারখানার যন্ত্রপাতির নাজুক অবস্থা তুলে ধরেন।

এমডি মিজানুর রহমান বলেন, অ্যামোনিয়া প্লান্টের যে ব্রয়লার আছে তা অনেক পুরোনো হওয়ায় আশানুরূপ কাজ করা যাচ্ছে না। এই ব্রয়লারগুলো কারখানা স্থাপনের সময় জাপান থেকে আনা হয়েছিল। এখন জোড়াতালি দিলে চালানো হচ্ছে। ব্রয়লার পুরোদমে কাজ করলে আমরা সিইউএফএলের চাহিদা মিটিয়ে ডিএপিতেও সরবরাহ করতে পারতাম।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প সচিব, আব্দুন নাসের খান, চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বিসিআইসি চেয়ারম্যান, মোহাম্মদ ফজলুর রহমান কাফকোর সিসিও খাজা সাইদুর রহমান, সিওও আব্দুল্লাহ ফারুক, ডিএপি সার কারখানা জিএম (অপারেশান) আব্দুল জলিল, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী প্রমুখ।

এস