রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য থেকে এ পরিসংখ্যান জানা গেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫২টি সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট রয়েছে।
রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রায়। ফ্লাইট বাতিল হওয়ায় তাঁদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
এস
















