নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আসাদুল মিয়া (২৮)।

বুধবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আসাদুল মিয়ার ওই গ্রামের মৃত মোজা মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামের স্যানেটারি ল্যাট্রিনের কাজ করার সময় পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ